Posts

Showing posts from August, 2026

মরেও যে বেঁচেছি

  মরেও যে বেঁচেছি— বেঁচে থাকাও যে কী আনন্দ, তা তখনই বুঝেছি, যখন আমি মরে গিয়েও আবার বেঁচে উঠেছি। যুগল রাশির পরিসমাপ্তি তখন হবে এক ঘটি জল, আর আমি কুসুমকলির মতো হাসব, খেলব, ঘুরব পুরো নগর। আমি সেদিন ঘোড়ার গাড়িতে চড়ে বেরাবো যে ক্ষণ, থাকবে না কো সেথা অশ্বারোহী। আমি সেদিন চাঁদ ধরতে জাল ছাড়াবো মনে, জানবো না গো তার শত পরিব্যাপ্তি। নতুন ধানের চাল ফেলে তার কুটোকে করবো লক্ষ্মী। ভোগের পায়েস আগেই খাবো হাড়ি হাড়ি, কিংবা... আমি যে আজ মত্ত বেশি, মরেও যে বেঁচেছি। দেবযানি, হ্যাঁ হ্যাঁ, দেবযানি তুমি— অশ্রুসিক্ত চোখে তুমি যতই করো আকুতি, পাণ্ডুলিপি তোমার আমি এখন শুধু প্রত্যাখ্যান করি। গরলমনা শুদ্ধিপনা এখন আমার চাকরানি। ধিক্ধিকারি করে আমি কোনো মতে বেঁচে আছি। ✒️Thomas T.G.

অতূল হরষী

  অতূল হরষী— আমি আজ বসে বসে শালিকের পাখা ঝাপটানো দেখি। হয়তো কোনো কাল ঝাপটেছিলাম আমিও ওইরকমই। মাঝে মাঝে আমি বেদঙ্গুইন সাজি, কিছু সময় আবার ভোম্বল ভীম। তবে কথা ওইটা নয়। কথা হল, আমি আজ পিপাসী— এক আত্মপিপাসী, যে খুঁজে চলেছি নঙ্গরে বাঁধা কোনো দ্বীপ, যেথা আমি আবারও ঝাঁপটাতে পারি নিজের মনে, নিজের গনে, হয়ে অতূল হরষী। ✒️Thomas T.G.

অলিখিত অধিকার

  অলিখিত অধিকার— শুক্লা দ্বাদশী রাতে,কোন এক পরিক্রমায় আমি হয়তো তাকে আর চিনবো না, কিন্তু আমি তাকে সযত্নে আগলে রাখবো ঠিকই; কারণ যাকে একবার বলেছি, “আমি তোমার লাগি মরি,” তাকে কি করেই বা ছাড়ি? নোঙ্গর আমার শীতল হলো আজ, পানির সঙ্গে করে আলাপন; তবু না সে কয় যুক্তি কথা, সে যে বড়ই চঞ্চল। দেবযানী বলে ডেকেছিনু তারে, আজ সে অন্য কারো ভ্রম; আমি শুধু শুভাকাঙ্খী, তার ভালোতেই যত মন! কোন এক সময় ছিলাম তোমার মনোহরিণী কার, এখন যখন সত্য প্রকাশি, সবেতেই ধর দাম; তব আমি মোহ ব্যাথার ভাব, না ভুলিতে পারি অনুমতিহীন ভালোলাগা যে বড্ড ব্যভিচারী। ✒️Thomas T.G.

অসভ্যাতিক প্রেম

  অসভ্যাতিক প্রেম — প্রিয়তম, তুমি কি অবগত আছো যে আমি তোমার লাগি মরি। সাধনা স্রম হতে বৃদ্ধাশ্রম তোমার সঙ্গ চাহি। তবে তা যেন হয় সাদ্রি,খাঁটি ও সুশ্রী ; আমি জানি, তুমি ভুলোনি আমার সঙ্গ পদণী। যুগলবন্দী অবকাশী তুমি আমার সব। জঙ্গাসু প্রাণে হয়েছে আজ,  তব নতুন কুড়ির লাগি!  ✒️Thomas T.G.

মনে হলো তাই

মনে হলো তাই— লেশ-মজ্জার কষ্টটা যদি কাউকে চিরে দেখাতে পারতাম, যদি অখণ্ড হৃদয়টাকে উপস্থাপন করতে পারতাম। যদি আমি স্থির হতাম তোমাতে, হয়তো তুমি বুঝতে আমার সরণী। আজকাল বড়ই অল্প কথা হয় তোমার-আমার। কেন জানি না, এই বিভেদের বণ্টন প্রশ্ন তোলে। কিন্তু একটা সময় আমি থাকতাম তোমার প্রতীক্ষায়; তোমার বার্তার আশায় রাত জাগিয়ে করতাম আলাপন। আজ সবই ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি কিন্তু সেই আছি, তোমার স্মরণে। ✒️Thomas T.G.

এ কেন হয়

  এ কেন হয়— এ কেন হয়? তোমার হাসি বারবার আমায় পাগল করে। রূপে তোমার চাঁদের আলো খেলে, অন্তর আমার আনন্দে নেচে ওঠে। সুরভিত মনে জাগে আলোর প্রদীপ শুধুই তোলে  দোলা। অপ্রীতিকর কিছু নয়— এ তো শুধু তোমার-আমার মনের খেলা। জেগে থাকি, বন্ধু, তোমারই অপেক্ষায়; প্রাণ আমার শুধু তোমার কথাই বলে। জ্যোতির দেশে আলোর পথিক, চলে আমার জীবন অবিরলে। ✒️Thomas T.G.

এ যে আত্মদগ্ধ সমাচার—

  এ যে আত্মদগ্ধ সমাচার— আর কত করিবে বধিরতার লালন? আমি আজ ক্লান্ত নই, শুধু একটু সময় প্রয়োজন— আমিত্বটাকে খুঁজে পাওয়ার গোপন প্রয়াসে। যেন ব্যথিত বেদনা প্রকাশ করিতেছে এক সত্য মর্মকথা। এ তো কেবলই কাদা-মাটির এক পাতলা প্রলেপ; তবে এর নিচে লুকায়িত আছে ঘোর-অঘোর শত পুতিবেদ। অন্তঃস্থ মানুষের নিরন্তর বশ্যতায় নেত্রে জাগায় শিষ্টতার বেগ। তুমি বা কবে এত ধৈর্যশীল হলে? অনিচ্ছা সত্ত্বেও ভোগ-বিলাসের ভার বহন করিলে; তবু নীরবতার আবরণে লুকায়ে রাখিলে তোমার আমূল সমাচার। ইহা জানিও— এ কেবল আমার নয়, অপরিমেয়েরও অন্তর্লিখিত ইতিহাস। ✒️Thomas T.G.