অতূল হরষী
অতূল হরষী—
আমি আজ বসে বসে শালিকের পাখা ঝাপটানো দেখি।
হয়তো কোনো কাল ঝাপটেছিলাম আমিও ওইরকমই।
মাঝে মাঝে আমি বেদঙ্গুইন সাজি,
কিছু সময় আবার ভোম্বল ভীম।
তবে কথা ওইটা নয়।
কথা হল, আমি আজ পিপাসী—
এক আত্মপিপাসী,
যে খুঁজে চলেছি নঙ্গরে বাঁধা কোনো দ্বীপ,
যেথা আমি আবারও ঝাঁপটাতে পারি
নিজের মনে, নিজের গনে, হয়ে অতূল হরষী।
✒️Thomas T.G.
Comments
Post a Comment