Posts

Showing posts from November, 2026

অসমাপ্ত জীবনের শেষ পৃষ্ঠা—

  অসমাপ্ত জীবনের শেষ পৃষ্ঠা— মৃত্যু, তুমি আমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছ ।  দেখো, আমি এখনও প্রস্তুত ছিলাম না । দেখো, আমি এখনও অনেকটা কাল বাঁচতে চেয়েছিলাম । দেখো, আমি তো এখনও জীবনের একাংশ বুঝতে পারিনি । কিন্তু তুমি আমায় আকড়ে ধরলে তোমার সঙ্গে যেতে । তবে হ্যাঁ, এটা জানা ছিল আমার  তোমাকে একদিন আপন করে নিতে হবে আমায় । তবে সেদিন যে এত শীঘ্র চলে আসবে তা যে জানা ছিল না!  ভেবেছিলাম ঘুরবো, গাইব, লিখব, দেখব, খেলব, ছুটব,  প্রাণের আত্তি মিটিয়ে বাঁচব বহুকাল । কিন্তু তুমি যে আমায় বড্ড ভালোবেসেছ । হয়নি হয়তো বলা, হবেও না আর কখনো । আমি ছিলাম এক চিন্ময়, এক ক্ষোম ভ্রম । এক উদ্দাত্ত উৎফুল্ল সৌরভ । আর হবে না বলা,  হে পিতামোহ, হে আমার মাজননী,  আমি তোমার বেপরোয়া সন্তান ।  তোমাদের যে অনেক ভালোবাসি । কিন্তু সর্বোপরী  আমি যে আজ মৃত্যুকেই বেশি ভালোবাসি । এই যে আমার চিরসাথী । ✒️Thomas T.G.