Posts

Showing posts from October, 2026

পবিত্র ঘনা—

  পবিত্র ঘনা— রোদন বিলাপের মাত্রা সীমায় এসে পৌঁছেছি। সারা জগৎ করছে জয়োল্লাস, করছে হাহাকার, শুনছি শুধু তারই ঢংকার। আজ আমরা মত্ত কেশি, হুড়োহুড়িতে জীবন খুঁজি, মগ্ন তাহার জলাবরণে, আয়না কেবলই মায়া ধরে। রূপবতী ওগো সুন্দরী তনয়া, তুমি কি হবে আমার দর্পণ ছায়া? অসারতা রেখে গরব তুমি আমি এক পবিত্র ঘনা। তবে না, আমি আজ চিনেছি পরিধি কীনা; তুমি হবে যে অন্য জনার। আমি শুধু খুঁজি তারে কষ্ট দিয়া, পেয়োশি আমার হবে নাকো তুমি, দেহ মজ্জার করবে না বহর, তবুও আমি থাকবো হেথা, চাঁদ যতক্ষণ না যায় অস্ত। ✒️Thomas T.G.

শূন্যের বেদনা

  শূন্যের বেদনা অভিমানের ঘোর কতক্ষণই বা থাকে? একসময় তা তো মিলিয়ে যাবেই। তবে রেখে যাবে কিছু মলিন হাতছানি। এই যে পরন্ত বিকেলের তামাটে আলো, শেষে নেমেছে স্নিগ্ধ কালো। এ কালো, যদিও বা স্নিগ্ধ, তবু কষ্ট দেয় বহু অব্যক্ত বেদন। অনুভব করায় শূন্যের ডালি, চিন্তা করায় আমার পাপরাশি। অবশেষে, হায়, আমি একাই পথ চলি। ✒️Thomas T.G.