শেষ আশ্রয় সে
চুপ্টি মেরে বসে আছে, জ্বলছে আগুন ঘর। দাঁত কেলিয়ে হাসে বেটা, করে আলাপন। শয়তানি তার চিরসঙ্গী; শয়তান সে বটে। হাটে-বাটে দেয় সে ঘোঁটা, গিট যে তাতেই লাগে। সাবধানেতে দিও পারা, লেজ বাঁচিয়ে তবে। যদি কর অতিক্রম, গেলে তুমি তাতে। রবরাব্বি বলে তুমি, হাকাও এবার তবে। ওই, তুমি যতই করো কারসাজি— ও হরবরে। পতন তোমার হবেই হবে, তাঁরি পদতলে। ✒️ Thomas T Gomes