মনে হলো তাই— লেশ-মজ্জার কষ্টটা যদি কাউকে চিরে দেখাতে পারতাম, যদি অখণ্ড হৃদয়টাকে উপস্থাপন করতে পারতাম। যদি আমি স্থির হতাম তোমাতে, হয়তো তুমি বুঝতে আমার সরণী। আজকাল বড়ই অল্প কথা হয় তোমার-আমার। কেন জানি না, এই বিভেদের বণ্টন প্রশ্ন তোলে। কিন্তু একটা সময় আমি থাকতাম তোমার প্রতীক্ষায়; তোমার বার্তার আশায় রাত জাগিয়ে করতাম আলাপন। আজ সবই ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি কিন্তু সেই আছি, তোমার স্মরণে। ✒️Thomas T.G.
এ যে আত্মদগ্ধ সমাচার— আর কত করিবে বধিরতার লালন? আমি আজ ক্লান্ত নই, শুধু একটু সময় প্রয়োজন— আমিত্বটাকে খুঁজে পাওয়ার গোপন প্রয়াসে। যেন ব্যথিত বেদনা প্রকাশ করিতেছে এক সত্য মর্মকথা। এ তো কেবলই কাদা-মাটির এক পাতলা প্রলেপ; তবে এর নিচে লুকায়িত আছে ঘোর-অঘোর শত পুতিবেদ। অন্তঃস্থ মানুষের নিরন্তর বশ্যতায় নেত্রে জাগায় শিষ্টতার বেগ। তুমি বা কবে এত ধৈর্যশীল হলে? অনিচ্ছা সত্ত্বেও ভোগ-বিলাসের ভার বহন করিলে; তবু নীরবতার আবরণে লুকায়ে রাখিলে তোমার আমূল সমাচার। ইহা জানিও— এ কেবল আমার নয়, অপরিমেয়েরও অন্তর্লিখিত ইতিহাস। ✒️Thomas T.G.
অন্তঃস্বর অপরিমেয় কেন করো ক্রন্দন? অবচেতন মন, কেন হও এত মত্ত? কেন এত প্রশ্ন, এত অগণিত সংশয়? এ যেন কাদা-মাটির মণ্ড— ছুঁলেই ভেঙে হবে খণ্ড খণ্ড। এ যেন এক নিরাকার দণ্ড, যার আকৃতি এখনো গড়ে ওঠেনি, যে সত্তা এখনো অজ্ঞাত, অদৃশ্য। শোনো, কান পেতে শোনো তার কর্কশ শব্দ— এ তো নয় বাসের ঘর্ষণ, বাজের গর্জন, কিংবা বৃষ্টির স্পর্শে মাটির সুগন্ধে মুখর কোনো লগ্ন। এ ঘোলাটে নয়— এ কেবল স্বচ্ছ জলে নিজেরই প্রতিফলন। আঁকাবুকি কিংবা ডাকাডাকি— সবই নিছক, শুধুই ক্ষণিকের কোলাহল। দোয়াত-কালির কলম লিখছে আজ চিরন্তন সত্য। নিজেকে খুঁজে পাওয়ার সময় যে বড় স্বল্প! ✒️Thomas.T.G
Comments
Post a Comment