অন্তঃস্বর অপরিমেয় কেন করো ক্রন্দন? অবচেতন মন, কেন হও এত মত্ত? কেন এত প্রশ্ন, এত অগণিত সংশয়? এ যেন কাদা-মাটির মণ্ড— ছুঁলেই ভেঙে হবে খণ্ড খণ্ড। এ যেন এক নিরাকার দণ্ড, যার আকৃতি এখনো গড়ে ওঠেনি, যে সত্তা এখনো অজ্ঞাত, অদৃশ্য। শোনো, কান পেতে শোনো তার কর্কশ শব্দ— এ তো নয় বাসের ঘর্ষণ, বাজের গর্জন, কিংবা বৃষ্টির স্পর্শে মাটির সুগন্ধে মুখর কোনো লগ্ন। এ ঘোলাটে নয়— এ কেবল স্বচ্ছ জলে নিজেরই প্রতিফলন। আঁকাবুকি কিংবা ডাকাডাকি— সবই নিছক, শুধুই ক্ষণিকের কোলাহল। দোয়াত-কালির কলম লিখছে আজ চিরন্তন সত্য। নিজেকে খুঁজে পাওয়ার সময় যে বড় স্বল্প! ✒️Thomas.T.G
রিক্ত বেদনা — বেদনার প্রকাশ কি ঘটে শুধুই তোমার মোহে নাকি মোর এ শূন্য প্রাণে? আজ আমি তোমার সমিপে, উজাড় করে দিতে চাই মনের সব হিসেব। তবে একটা কথা আছে— কেউ মোরে রাখে না ধরে যদি না তুমি সাড়া দিলে। লুকিয়ে আছি আধোপথে; কেউ না আসে আলো হয়ে। যখন খোঁজো কারণ শেষে ছায়া বলে করুন হেসে— আমি তোমারে সঙ্গ দিশে, হঠকারিতা যে শুধুই মিছে। এখানেও একটা কথা আছে, জগত আমায় ভালোবাসে, আমি যে আজ শত সাজে ধরেছি শত বেশ। তবে তিনি শুধুই খোঁজেন ভগ্ন, রিক্ত আমার অন্তরদেশ। জগৎ আমায় নতুন শেখায়, সোনালী রোদের ঢেউয়েও গলে যায় আমার স্থবির কাতরতা, রক্তের ক্লেদে। এই দুনিয়া মানায় কেবল ভাবনামগ্ন বেশে, এ দুনিয়া মানায় কেবল পূর্ণিমার চাঁদেও লুকানো নষ্ট ক্ষেতে। জীবন-জোয়াল বড় ভারী, মৃত গল্পের ভেতর যেন এক অদ্ভুত অমৃতের রঙ্গরাশ। শুভ্র পোশাক পরিহিত ক্লান্ত প্রাসাদসিন্ধু, অমেয় পথের যাত্রায় চিৎ হয়ে শুয়ে আছি— আমি রিক্ত বন্ধু।
আমি কে? একটু থেমে নিজেকে নিয়ে নিজের ভেতর একা হয়ে নিজেকেই খুঁজি নীরব সুরে— কে আমি, এই প্রশ্ন ঘুরে ঘুরে। কখনো খুঁজে মেলে আনন্দের আলো, কখনো আবার ব্যথার কালো। অতীত এসে ভাসায় চোখের জলে, তিক্ত স্মৃতি নীরব হয়ে বলে। ভবিষ্যতের দূর অজানা পথে ভাবনা জাগে হৃদয়ের সাথে। ভালো-মন্দের ভার নিজের কাঁধে, চলতে হয় জীবনের সেই সাঁকে। শোনা যায় কথা—ভাবিয়া করিও কাজ, করে ভাবি, তবু হারায় মাঝে মাঝে সাজ। কতবার আর কষ্টে নিজেকে ভাঙা, নিজেরই কাছে নিজের হওয়া ম্লান রাঙা। তবু জানি এক সত্য চিরন্তন, সদাপ্রভু জানেন আমার মন-মনন। তিনি দেখেন শিরা-উপশিরার গান, আমার নীরব ব্যথার অজানা প্রাণ। আমরা তবু মানুষ, সীমিত জ্ঞানী, বোঝার মাঝে রয়ে যায় অজানা বাণী। দুই দিনের এই ক্ষণিক জীবনখানি, আনন্দে ভরে রাখাই তারই মানি। হাসির মাঝে কাটুক দিনের পথ, দুশ্চিন্তা কেন করবে এত যত? কোলাহল হোক, তবু হোক সুবিবেচনা, জীবন মানেই অনুভবের বর্ণনা। শেষে যদি আসে ভারী কোনো ক্লান্তি, চোখের জলে হোক হৃদয়ের শান্তি। কান্নায় ধুয়ে যাক মনের সব বোঝা, নতুন করে বাঁচার থাকুকই ভরসা। ✒️Thomas.T.G.
Comments
Post a Comment