এ কেন হয়
এ কেন হয়—
এ কেন হয়?
তোমার হাসি বারবার আমায় পাগল করে।
রূপে তোমার চাঁদের আলো খেলে,
অন্তর আমার আনন্দে নেচে ওঠে।
সুরভিত মনে জাগে আলোর প্রদীপ
শুধুই তোলে দোলা।
অপ্রীতিকর কিছু নয়—
এ তো শুধু তোমার-আমার মনের খেলা।
জেগে থাকি, বন্ধু, তোমারই অপেক্ষায়;
প্রাণ আমার শুধু তোমার কথাই বলে।
জ্যোতির দেশে আলোর পথিক,
চলে আমার জীবন অবিরলে।
✒️Thomas T.G.
Comments
Post a Comment