এ যে আত্মদগ্ধ সমাচার—

 এ যে আত্মদগ্ধ সমাচার—


আর কত করিবে বধিরতার লালন?
আমি আজ ক্লান্ত নই,
শুধু একটু সময় প্রয়োজন—
আমিত্বটাকে খুঁজে পাওয়ার গোপন প্রয়াসে।

যেন ব্যথিত বেদনা
প্রকাশ করিতেছে
এক সত্য মর্মকথা।

এ তো কেবলই
কাদা-মাটির এক পাতলা প্রলেপ;
তবে এর নিচে
লুকায়িত আছে
ঘোর-অঘোর শত পুতিবেদ।

অন্তঃস্থ মানুষের
নিরন্তর বশ্যতায়
নেত্রে জাগায়
শিষ্টতার বেগ।

তুমি বা কবে
এত ধৈর্যশীল হলে?
অনিচ্ছা সত্ত্বেও
ভোগ-বিলাসের ভার বহন করিলে;
তবু নীরবতার আবরণে
লুকায়ে রাখিলে
তোমার আমূল সমাচার।

ইহা জানিও—
এ কেবল আমার নয়,
অপরিমেয়েরও অন্তর্লিখিত ইতিহাস।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —