মনে হলো তাই

মনে হলো তাই—


লেশ-মজ্জার কষ্টটা
যদি কাউকে চিরে দেখাতে পারতাম,
যদি অখণ্ড হৃদয়টাকে
উপস্থাপন করতে পারতাম।

যদি আমি স্থির হতাম তোমাতে,
হয়তো তুমি বুঝতে
আমার সরণী।

আজকাল বড়ই অল্প কথা হয়
তোমার-আমার।
কেন জানি না,
এই বিভেদের বণ্টন
প্রশ্ন তোলে।

কিন্তু একটা সময়
আমি থাকতাম তোমার প্রতীক্ষায়;
তোমার বার্তার আশায়
রাত জাগিয়ে করতাম আলাপন।

আজ সবই
ধুলোর সঙ্গে মিশে গেছে।
আমি কিন্তু সেই আছি,
তোমার স্মরণে।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

এ যে আত্মদগ্ধ সমাচার—