অঙ্কুরিত দম—
'অঙ্কুরিত দম'— এ শুভময় হাসির পাদুকা, ঘোর নিশির অনিশ্চয়তায় ভরা আজব এক নিঃশ্বাস! রোপিত চারা গাছ অঙ্কুরিত হওয়ার আশায়, প্রেম আগ্নির প্রতীক্ষায় । যবে রচিবে কূল, সবই হবে ভুল— ও যে তোমার মোহনায়। পদাকার, কদাকার কিংবা সদাকার—আমি নই ভ্রম, নই হটকারিতার কোনো রূপম। আমি কেবল গজে ওঠার ভরসায়, ছোট্ট এক দম। উঠবো যেদিন ফুলে-ফেঁপে, আটবে যেদিন কোমর বেঁধে, বুঝবে সেদিন—আমি কিসে অঙ্কুরোদগমের ভোর। তুমি-আমি গল্প লিখি, হচ্ছি আমি ছোট, বড়ো হওয়ার যাতায়াত, সবই যেন তুচ্ছ। এখন আমি দিনে দিনে মাটির সঙ্গেই হচ্ছি নিঃস্ব। তুমি আমার প্রাণের আশা, তুমি যুগল রাশি, অপরিমেয়র অগোচরে তুমি সন্ধ্যার হাসি। চেয়ে দেখো—প্রথম থেকে আবার শুরু করি, আমি তোমার কচি বালা, অঙ্কুরিত হইনি , যবে তুমি জল দিলে হব তৃপ্ত-প্রীতি। খোলস সেদিন যাবে খসে, শিকড় হবে স্থির, নীল দিগন্তে একদিন হবো ভবযাত্রার পথিক। আমি তোমার দিন-রজনী, তুমি আমার সখী, হাসি-কান্নায় ভেসে যাবে হব পাগলবেশী । অঙ্কুরোদগমের আশায় না হয় কাটুক জনম-ক্লেশ, তুমি আমার, আমি তোমার— এটাই -নিঃশেষ ভালোবাসার শেষ। ✒️Thomas T.G.