অন্তঃস্বর—

অন্তঃস্বর

অপরিমেয় কেন করো ক্রন্দন?

অবচেতন মন, কেন হও এত মত্ত?

কেন এত প্রশ্ন, এত অগণিত সংশয়?


এ যেন কাদা-মাটির মণ্ড—

ছুঁলেই ভেঙে হবে খণ্ড খণ্ড।

এ যেন এক নিরাকার দণ্ড,

যার আকৃতি এখনো গড়ে ওঠেনি, 

যে সত্তা এখনো অজ্ঞাত, অদৃশ্য।


শোনো, কান পেতে শোনো তার কর্কশ শব্দ—

এ তো নয় বাসের ঘর্ষণ, বাজের গর্জন,

কিংবা বৃষ্টির স্পর্শে মাটির সুগন্ধে মুখর কোনো লগ্ন।


এ ঘোলাটে নয়—

এ কেবল স্বচ্ছ জলে নিজেরই প্রতিফলন।


আঁকাবুকি কিংবা ডাকাডাকি—

সবই নিছক, শুধুই ক্ষণিকের কোলাহল।

দোয়াত-কালির কলম লিখছে আজ চিরন্তন সত্য।


নিজেকে খুঁজে পাওয়ার সময় যে বড় স্বল্প!


✒️Thomas.T.G

Comments

Popular posts from this blog

রিক্ত বেদনা —

আমি কে? —