অলিখিত অধিকার

 অলিখিত অধিকার—

শুক্লা দ্বাদশী রাতে,কোন এক পরিক্রমায়
আমি হয়তো তাকে আর চিনবো না,
কিন্তু আমি তাকে সযত্নে আগলে রাখবো ঠিকই;
কারণ যাকে একবার বলেছি,
“আমি তোমার লাগি মরি,”
তাকে কি করেই বা ছাড়ি?

নোঙ্গর আমার শীতল হলো আজ,
পানির সঙ্গে করে আলাপন;
তবু না সে কয় যুক্তি কথা,
সে যে বড়ই চঞ্চল।

দেবযানী বলে ডেকেছিনু তারে,
আজ সে অন্য কারো ভ্রম;
আমি শুধু শুভাকাঙ্খী,
তার ভালোতেই যত মন!

কোন এক সময় ছিলাম তোমার মনোহরিণী কার,
এখন যখন সত্য প্রকাশি,
সবেতেই ধর দাম;
তব আমি মোহ ব্যাথার ভাব, না ভুলিতে পারি
অনুমতিহীন ভালোলাগা যে বড্ড ব্যভিচারী।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

মনে হলো তাই

এ যে আত্মদগ্ধ সমাচার—

অন্তঃস্বর—