আমি কে? —

 আমি কে? 


একটু থেমে নিজেকে নিয়ে

নিজের ভেতর একা হয়ে

নিজেকেই খুঁজি নীরব সুরে—

কে আমি, এই প্রশ্ন ঘুরে ঘুরে।


কখনো খুঁজে মেলে আনন্দের আলো,

কখনো আবার ব্যথার কালো।

অতীত এসে ভাসায় চোখের জলে,

তিক্ত স্মৃতি নীরব হয়ে বলে।


ভবিষ্যতের দূর অজানা পথে

ভাবনা জাগে হৃদয়ের সাথে।

ভালো-মন্দের ভার নিজের কাঁধে,

চলতে হয় জীবনের সেই সাঁকে।


শোনা যায় কথা—ভাবিয়া করিও কাজ,

করে ভাবি, তবু হারায় মাঝে মাঝে সাজ।

কতবার আর কষ্টে নিজেকে ভাঙা,

নিজেরই কাছে নিজের হওয়া ম্লান রাঙা।


তবু জানি এক সত্য চিরন্তন,

সদাপ্রভু জানেন আমার মন-মনন।

তিনি দেখেন শিরা-উপশিরার গান,

আমার নীরব ব্যথার অজানা প্রাণ।


আমরা তবু মানুষ, সীমিত জ্ঞানী,

বোঝার মাঝে রয়ে যায় অজানা বাণী।

দুই দিনের এই ক্ষণিক জীবনখানি,

আনন্দে ভরে রাখাই তারই মানি।


হাসির মাঝে কাটুক দিনের পথ,

দুশ্চিন্তা কেন করবে এত যত?

কোলাহল হোক, তবু হোক সুবিবেচনা,

জীবন মানেই অনুভবের বর্ণনা।


শেষে যদি আসে ভারী কোনো ক্লান্তি,

চোখের জলে হোক হৃদয়ের শান্তি।

কান্নায় ধুয়ে যাক মনের সব বোঝা,

নতুন করে বাঁচার থাকুকই ভরসা।


   ✒️Thomas.T.G.


Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —