মত্ত পাপী—
মত্ত পাপী—
আস্বাদনের তোমায় চিনি
না হয় আজি হবে দেরি;
মননে গড়া এ শৈলগির,
ভাঙিবে আজ নয়ন হেরি
তুমি সুধা কর পান
হবে না হয় সবই দান।
আমি তোমার চক্ষু হেরি
চরণ তোমার শত চুমি।
তুমি যে দাও সুধা বাণী
আমি তারই অনুগামী।
তুমি আমার সাধন ভজন
না হয় হলাম নগ্ন সাধক
আমি যারে খুঁজে মরি
সেই তুমি ডাক যানি।
না শুনে আমি কেমনে থাকি?
ভগ্ন আমি পাপেতে ডুবি
তবু সব ত্যাগিতে রাজি,
তোমার তরে সবই বাজি
তুমি যদি হও মোর একান্ত পথস্বামী!
পাঁজরবদ্ধ মৃত আমি
তুমি শুধু আমার—একমাত্র তুমি,
পথ দিশারী।
তবু যে রয় কালি,
আমি যে অন্ধ বেশি
মত্ত পাপী!
✒️Thomas T.G.
Comments
Post a Comment