রিক্ত বেদনা —
রিক্ত বেদনা —
বেদনার প্রকাশ কি ঘটে শুধুই তোমার মোহে
নাকি মোর এ শূন্য প্রাণে?
আজ আমি তোমার সমিপে,
উজাড় করে দিতে চাই মনের সব হিসেব।
তবে একটা কথা আছে—
কেউ মোরে রাখে না ধরে
যদি না তুমি সাড়া দিলে।
লুকিয়ে আছি আধোপথে;
কেউ না আসে আলো হয়ে।
যখন খোঁজো কারণ শেষে
ছায়া বলে করুন হেসে—
আমি তোমারে সঙ্গ দিশে,
হঠকারিতা যে শুধুই মিছে।
এখানেও একটা কথা আছে,
জগত আমায় ভালোবাসে,
আমি যে আজ শত সাজে ধরেছি শত বেশ।
তবে তিনি শুধুই খোঁজেন
ভগ্ন, রিক্ত আমার অন্তরদেশ।
জগৎ আমায় নতুন শেখায়,
সোনালী রোদের ঢেউয়েও গলে যায় আমার স্থবির কাতরতা, রক্তের ক্লেদে।
এই দুনিয়া মানায় কেবল ভাবনামগ্ন বেশে,
এ দুনিয়া মানায় কেবল
পূর্ণিমার চাঁদেও লুকানো নষ্ট ক্ষেতে।
জীবন-জোয়াল বড় ভারী,
মৃত গল্পের ভেতর যেন এক অদ্ভুত অমৃতের রঙ্গরাশ।
শুভ্র পোশাক পরিহিত ক্লান্ত প্রাসাদসিন্ধু,
অমেয় পথের যাত্রায়
চিৎ হয়ে শুয়ে আছি—
আমি রিক্ত বন্ধু।
Comments
Post a Comment