অসমাপ্ত জীবনের শেষ পৃষ্ঠা—
অসমাপ্ত জীবনের শেষ পৃষ্ঠা—
মৃত্যু, তুমি আমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছ ।
দেখো, আমি এখনও প্রস্তুত ছিলাম না ।
দেখো, আমি এখনও অনেকটা কাল বাঁচতে চেয়েছিলাম ।
দেখো, আমি তো এখনও জীবনের একাংশ বুঝতে পারিনি ।
কিন্তু তুমি আমায় আকড়ে ধরলে তোমার সঙ্গে যেতে ।
তবে হ্যাঁ, এটা জানা ছিল আমার
তোমাকে একদিন আপন করে নিতে হবে আমায় ।
তবে সেদিন যে এত শীঘ্র চলে আসবে তা যে জানা ছিল না!
ভেবেছিলাম ঘুরবো, গাইব, লিখব, দেখব, খেলব, ছুটব,
প্রাণের আত্তি মিটিয়ে বাঁচব বহুকাল ।
কিন্তু তুমি যে আমায় বড্ড ভালোবেসেছ ।
হয়নি হয়তো বলা, হবেও না আর কখনো ।
আমি ছিলাম এক চিন্ময়, এক ক্ষোম ভ্রম ।
এক উদ্দাত্ত উৎফুল্ল সৌরভ ।
আর হবে না বলা,
হে পিতামোহ, হে আমার মাজননী,
আমি তোমার বেপরোয়া সন্তান ।
তোমাদের যে অনেক ভালোবাসি ।
কিন্তু সর্বোপরী
আমি যে আজ মৃত্যুকেই বেশি ভালোবাসি ।
এই যে আমার চিরসাথী ।
✒️Thomas T.G.
Comments
Post a Comment