মুখোশধারী

 

মুখোশধারী-


মুখোশধারী—

কিছু সময়ের ব্যবধানেই আমি হয়ে উঠেছি

অজানা এক ব্যক্তিত্বের অধিকারী।

চাঞ্চল্যপ্রিয় এ জনপদ

আমায় করেছে বহুরূপী—

উপরমহলের তাড়ায় রওনা হয়েছি,

থামিনি, দাঁড়াইনি,

বরং হয়েছি নতুন এক মুখোশধারী।


ভেবেছিলাম—

আমি ভিন্ন, আমি হয়তো ব্যতিক্রম,

কিন্তু আমার যুক্তিহীন ভাবনার কণ্ঠরোধ করে

জনপদ ঘোষণা দেয়—

“আমরাই সকাল, আমরাই অনন্য।”


আমি ভেবেছিলাম,

আমি বুঝি! শান্তিপ্রয়াসী মানুষের অন্তর্নিহিত কষ্ট,

কিন্তু, আমিও তো হয়ে উঠেছি

আরামপ্রিয় জীবনের বোঝা বয়ে বেড়ানো এক যাত্রী—

কারণ আমিও মুখোশধারী।


টিমটিমে কিছু আলো,

দূরন্ত গতিতে সে কালো —

আমিও তারই মত

সঙ্গী করেছি নতুনত্বের মোহ।


আমি শুনি সেই ভূমি-গ্রাসী মানুষের আর্তনাদ,

কিন্তু দেখেও দেখি না—

শুধু শুনেই পার।


আমি শুনি কোলাহলপূর্ণ জনপদের

রঙিন মোড়কে মোড়ানো

দামী প্রবচনের ঝলকানি।

এখন শত তারকার মধ্যেও

খুঁজে পাই না "আমরা"–র সত্যিকারের অস্থি।


আমি হারিয়ে ফেলেছি অধিকার—

সেই দহনমুক্ত, কুঞ্চিত-দাগহীন

ব্যক্তিত্ব খনির


এখন আমি কাঁদি—নতুনের আড়ালেই,

চিৎকার করে বলি:

“এই আমি! এই আমি !”

তবু সবার উত্তর এক হয়ে বলে_

“তুমি? তুমি তো মুখোশধারী।”


হ্যাঁ,

আমি— মুখোশধারী। 


✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —