মা-

মা-


 মা, 

মুখ ফুটে কখনো বলিনি তোমায় কতটা ভালোবাসি।

আমি না বললেও তুমি কখনো তার কমতি রাখোনি।

মাতৃত্বের মাহাত্ম্য কত গভীর—তা বুঝতেই যেন এ অবধী।


আমার ভয়, আমার জয়, আমার ছোট্ট প্রতিটি থরথর মুহূর্তে—

তোমার শাড়ির মৃদু গন্ধই ছিল আমার  নীরব সঙ্গী। 


নাড়ির টান যে এত গভীর, এত অলৌকিক—

তা কখনো কল্পনাও করিনি।

সন্তানের শিরা-উপশিরায় তুমি যেন সকল শক্তি, 

সকল অপরিহার্য যোগানের এক দীপ্তি ।


তোমার আলিঙ্গনে প্রান্ত-সীমাও নতশীর,

তোমার চুম্বন যেন স্বর্গীয় সুধা-ধারার বৃষ্টি। 

তুমি তো আমার জনন—


✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

মনে হলো তাই

এ যে আত্মদগ্ধ সমাচার—

অন্তঃস্বর—