রুদ্ধ সমাজ—
রুদ্ধ সমাজ—
অন্ধকার ঘরে আমি এক পন্থিক,
দরজার ওপারে তুমি মসৃণ সু-নীড়।
ভাবের ঘোরে ভাসা
কোনো ভদ্র সালিন নই আমি!
ভাবনাচ্ছটার মুখে,
আমি দমড়ানো মুচড়ানো এক সুধীর।
পঙ্কিলতার চিহ্ন তুমি কি চিনো?
তুমি কি জানো?
এ শুধু এক পদাক্ষিক যাত্রা নয়,
এ হচ্ছে একরাশ জীবনের গল্প
যেখানে মিশে আছে হাজারো নগ্নতার প্রতিচ্ছবি।
এ যুগে এসেও যদি আমি দিন কাটাই অলিক,
তবে ধীক আমায় আমি যে কুম্ভধীর!
✒️Thomas T.G.
Comments
Post a Comment