পুতুলের হাসি

 পুতুলের হাসি


শোনো, একটা গল্প বলি–

একবার একটি পুতুলের হাসিতে যেইনা মেতেছি, 

অমনি যেন মন করে হুড়াহুড়ি। 

যদিও বলছি পুতুল সে মণি,

 তবুও তার হাসি কিন্তু নকল না,

 বরং খনি; ছিল বাস্তবিক।


তবে পুতুল নাচেরে এ মঞ্চে 

তা অনেক সময় হয় মলিন!

 তখন সে একা বসে, 

কি যেন মনে ভাবে, 

নিজেকে প্রশ্ন করে? 

অতলের জল যেন উপচে পড়ে!


নিজকে কাব্যিক ভেবে কিছুটা গল্প লেখে, 

টান সটান আছার মারে।

 নিজেকে নিজে প্রশ্ন করে? 

পুরনো দিনের স্মৃতি খুঁজে—

সবকিছুই যে কাঠ পুতুলের গল্পে মিশে।


বাতাস তখন জায়গায় এসে। 

বলে, “চলো আবার হেসে,

 বইবো নতুন প্রাণ নিয়ে।”


মেঘ তখন সরে গিয়ে নিভু প্রদীপের আলো ধরে। 

বলে, “চলো এবার নতুন মনে, 

সাজবে এবার বধু বেশে।”


হাস এবার প্রাণ খুলে, 

আগে যেমন পুতুল ছিলে!


✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —