শূন্যের বেদনা

 শূন্যের বেদনা

অভিমানের ঘোর কতক্ষণই বা থাকে?
একসময় তা তো মিলিয়ে যাবেই।
তবে রেখে যাবে কিছু মলিন হাতছানি।

এই যে পরন্ত বিকেলের তামাটে আলো,
শেষে নেমেছে স্নিগ্ধ কালো।
এ কালো, যদিও বা স্নিগ্ধ,
তবু কষ্ট দেয় বহু অব্যক্ত বেদন।

অনুভব করায় শূন্যের ডালি,
চিন্তা করায় আমার পাপরাশি।
অবশেষে, হায়,
আমি একাই পথ চলি।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

মনে হলো তাই

এ যে আত্মদগ্ধ সমাচার—

অন্তঃস্বর—