শূন্যতার প্রতিধ্বনি

 শূন্যতার প্রতিধ্বনি -


মোমের ধাচ গলে যাবে,

ফুলের সৌরভ বীলিন হবে,

আলোকসজ্জার এ আভাও অন্ধকারে মলিন হবে

তবে কি লাভ!

এত ভাব ভূষনে, কি লাভ এত আড়ম্বরতার;

যদি তুমি বিবেকের দংশনই না শুনতে পাও?


এ বিশালতা, 

ভেসে আসা কচুরিপানা, 

নোঙর তোলা পাল সবি হবে খান খান।


অহংকারে তোমার দোদুল্যমান পতন ভার, 

সারা–পড়ল মায়ার সাজে রঙিন মঞ্চটার।

শুধু টিকে থাকলো কি না ক্ষীণ সত্যের কড়িকাঠ_

'নিজেকে না জাগালে, কিছুকে জাগানো যায় না '


✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —