আধো পথিক-

 আধো পথিক-


আমি কে? এ-ই বিষণ্নতা,

অনেকটা মায়া—

একটু ভালো লাগার পিছনে লুকায়িত

আমার সত্ত্বাই হয়তো আমি!


আধো অন্ধকার ভেদ করে

আমার এই যাত্রা হয়তো উচ্চাকাঙ্ক্ষার,

তবু পুরনো স্মৃতির পাতা মুচরে ফেলা

কিছুটা হলেও বেদনার।


আজ ভাবতে অবাক লাগে—

যে চিরচরিত অট্টালিকা 

আমার স্মৃতির ভেতর স্থির,

সেটাই হবে আমার অতিথিশাল,

 কিংবা ক্লান্ত আত্মার একমাত্র নীড়।


আজ আমার অশ্রুসিক্ত চাহনি

 আমার ভাবাবেগ গতি,

কাউকে বোঝাতে পারিনি—

এ শুধুই আমি!


নতুনত্বের সন্ধানে

আমি এক আধো পথিক।


✒️Thomas T.G

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —