অর্ধনগ্ন চৈতন্য—
অর্ধনগ্ন চৈতন্য—
এক তটাক্ষীক নদীর ওপারে,
ভাসবো তুমি আমি দুজনে—
নীরব জলের বুকে ভেসে,
হাসবো, খেলবো, মাতবো মধু-মিলনে।
শুধু তুমি আমি দুজনে,
এক বন্ধুবনে, তরিত মনে—
প্রকৃতির ছায়ায় ঘুরবো নীরবে,
ভুলে যাবো সকল জনারণ্যের ক্লেশ।
অর্ধ নগ্নতা লুকাতে তুমি
খুঁজবে তৃণ মেঘ, সবুজের আড়াল মেদ,
লাজে মিশে যাবে শরীর তোমার
মাটির সাথে, বনভূমির জলে।
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে
এক দৈত্য আখড়ার জাগরণ—
বন্য তৃষ্ণা, গভীর টান,
অশান্ত প্রাণ দহনে।
তবু শেষে সেই উন্মাদনা
মিশে যাবে সাধুকী বনে—
নিঃশব্দ শান্তির গভীর ছোঁয়ায়,
হারাবো তুমি আমি দুজনে।
আর তখন—
ভাসবো না শুধু, থাকবো থেমে,
সময়ের স্রোত ভুলে গিয়ে,
দুজনেরই এক অনন্তে।
✒️Thomas T.G.
Comments
Post a Comment