স্বদেশকাঙাল

 স্বদেশকাঙাল


সুপ্রভাত হে চির গগন, 

নবীকৃত কর মোদের শত প্লাবন!

একুশের এ যে গান—

রব তুলেছে রক্তরাঙা কাল।

ভালোবাসি, ভালোবাসি, 

আমি যে স্বদেশকাঙাল।


এ এক অগ্নীযাত্রা, 

নগ্ন পায়ে সরু এ রাস্তা,

হেঁটেছি বহু ক্রোশ, হইনি লক্ষ্য ছাড়া।

ভালোবাসি, ভালোবাসি, 

আমি যে স্বদেশ-মাটিতে গড়া।


হারিকেনের নিভু আলো পাড়ি দিয়েছে বহু শহর,

শত মায়ের অশ্রু দিয়ে গড়েছি এক নতুন জনম।

কচুরিপানার নোংরা সে যে স্তুপ, খড়গাদার ঢিপি—

আজ কল্পনায় জাগায় প্রাণউত্থান হাজারো গীতি।


তবে এখনো ভুলিতে পারিনে

আমার ভাইয়ের রক্তে রাঙাল

 একুশে ফেব্রুয়ারি!


✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —