বন্ধুত্বে নিঃশেষ—
বন্ধুত্বে নিঃশেষ—
আমি কথা বলিনি, শুধু অনুভব করেছি -
বন্ধুর মুখের চাঁদমাখা হাসি!
চুপচাপ সন্ধ্যার মত তার পাশে বসি,
আমার স্পন্দন ছিল নীরবতার যুগল রাশি ;
যেখানে শব্দেরা হেরে যায় চোখের ভাষায়,
নীরবতা'ও যেন গল্প বলে যায় আন্মনায়।
দিলাম যা কিছু_ আস্থা, সময়, বিশ্বাস ও কাঁধ ;
তবুও কেমন শূন্য লাগে বক্ষধারার এ শ্রীঘরা।
বন্ধুত্ব কি তবে নিঃশেষ হবারই এক রঙ্গ খেলা?
নাকি এ একপ্রকার জনমের সন্ধি মেলা?
কিছু সম্পর্ক আঁকা হয় জল রঙে;
জলে মিশে যায়,
কিন্তু ছাপ রেখে যায়।
তুই নেই পাশে তবু আছি তোরই ছায়ায়_
বন্ধু!নিঃশেষ'ও থাকবো আমি তোর ভালোবাসায়।
এখন এ বাটে বন্ধুর আনাগোনা যদিও ভাবনাদেশ,
তবুও তো আমি
আমার মাঝে হয়েও,তারই জন্য নির্ভীক পথহারা অনিমেষ ;
আমি এখন অনেকটা দূরে,
তবুও সে আমার হৃদয় গহীনে আছে মুখ লুকায়ে
আমি ভাবি, আমি খুঁজি.... তবে সবশেষে তো,
আমি নিঃসঙ্গতারই অন্য ক্লেশ!
এ নিঃসঙ্গতা, এ স্তব্ধতা, এই হাসফাঁস করা আত্মা তো,
বন্ধুত্বের নিঃশেষের চিহ্ন নয়
এ দূরত্ব,
এই অদেখার নামতা খেলা যেন ভলোলাগা, ভালোবাসা ও পরিপক্বতার সন্ধিতেই বাধাঁ।
এখন জগৎ মত্ত কোলাহল যেন পিষে যায় হৃদবন্ধন,
ভগ্নহৃদয়ের জাগাতে চায় নীরবতার ক্রন্দন ;
এখন যদিও শিখেছি নীরবতার সাথে ফুটপাতের ধারে একাকী হাঁটতে; এখন অনুভব করছি চায়ের কাপে চুমুক দেওয়ার সময়,
বন্ধুর অনুপস্থিতির প্রানো বেশ ;
এখন প্রয়োজন হচ্ছে অন্ধকার পথে টর্চের আলো সঙ্গে রাখতে,
ল্যাম্পপোস্টে বাধা লাইটো কেমন যেন কম আলো দিচ্ছে।
'আমার প্রতি তোর, তোর প্রতি আমার' -রক্ষণাবেক্ষণের ভার
বারবার আমাকে ভাবায়,
প্রথম দেখায় "তুমি" আর এখনকার "তুই" এর সম্পর্কটা সন্ধিযোগ,
এখন আমার অনুভবে গুঞ্জন তুলছে।
তবে আমি মানি,
"বন্ধুত্বে বিশ্বাসই সেরা", অভিমানে ভরা, ভালোবাসা ও খুনশুটিতে আত্মহারা।
যদি বল,বন্ধুত্বে তুমি কি একা?
আমি বলব- আমি ছন্নছাড়া, বন্ধুত্বের জন্য নিঃশেষ হতে এক মঞ্চে গড়া!
যদিও হয়নি বলা,
পেতে চাই তোকে পাশে প্রতিক্ষণা, দেখতে চাই মুখোশবিহীন স্নিগ্ধ হাসির কণা,
শুনতে চাই তোর রক্ষণ কর্মের বাহবা তানা।
তবে আজ_
আমি নিজের ভিতরেই লিখি কাব্য ;
যা কেউ পড়বে না কখনো ;
তবুও থাকবে চিরকাল,সময়ের ছাইয়ে ঢাকা;
একটি স্তব্ধ প্রাণের অরণ্যে ঘেরা _
শব্দযুগলের আড়ালে আমার "নীরব ভালবাসা "!
✒️ Thomas T.G.
Comments
Post a Comment