মন ফাটলের গড়ন
মন ফাটলের গড়ন
— দেবযানী,
অপরিমেয় আজ যুদ্ধ করছে
এক প্রলয়কারী ঝড়ের সঙ্গে।
আজ একে একে গুনছে তারা—
যা হয়তো হতে পারত
তোমার-আমার সীমানা।
কিছু না,
আজ সে এটাও বুঝেছে—
এ কিন্তু হবার নয়,
কোনো কালেই নয়।
কারণ এ নরম মন
উষ্ণ পাতে হয়নি দহন,
রক্তচক্ষু ষাঁড়ের পাছে
বাঁধেনি লাল সুতো।
তবে কী করে? বল,
তবে কী করেই বা
হবে এ মিলন?
তুমি বরাবরই ছিলে তৎপর,
আমি কেবলই তার সহায় রব।
কুলুষিত এ প্রাণে আমার
তুমি এক স্মরী।
তারও চেয়ে দীপ্তমান কোন এক মুণী।
ধিক্ ধিক্ আমায়, ওগো প্রিয়েষু,
যদি না যুদ্ধে আমি জিতি।
আমি ভৈরবী,
চণ্ডাল-পিশাচের হাতে এক তন্ত্রী;
গড়নেও যার কষ্ট অসীম—
আমি... আমি...
✒️Thomas T.G.
Comments
Post a Comment