টানাপোড়া

 টানাপোড়া

দেবযানী
একবার চেয়ে দেখো—
আজ আমি অতি ভাবুক হয়ে উঠেছি;
আমি শুধুই তোমাকে নিয়ে ভাবছি।

দেখো,
আজ আমি তোমার জন্য রাত জাগছি।
আমার অশ্রুভেজা চোখ
আজ যেন গয়ংগচ্ছ।

বড়ই মন চায় বলতে—
আমি তোমায় ভালোবাসি।

কিন্তু হায়!
অন্য এক ডাকে সাড়া দিয়েছি আমি;
আমি যে সন্ন্যাসী।

✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

মনে হলো তাই

অন্তঃস্বর—

এ যে আত্মদগ্ধ সমাচার—