কি লাভ?

 কি লাভ? 


কি লাভ বল এত কিছু গুছিয়ে? 

শেষে সবই মেঘের মতো উড়ে যাবে,

 হাতের রেখায় লেখা গল্প,

সময়ের ঢেউয়ে ধুয়ে যাবে। 


কি লাভ বল এত হিসেব মিলিয়ে?

জীবন তো হিসেবে খাতা নহে, 

একটু ভুল একটু শুদ্ধ 

সব মিলিয়েই তার রঙ অনন্য। 


কি লাভ বল, এত কথা বলাতে -

যখন নীরবতায় সব বোঝে! 

শব্দেরা ক্লান্ত পথে হারায়, 

শুধু চোখের ভাষায় রয়ে যায়। 


কি লাভ বল ভয় পেয়ে, 

জীবনের এই রঙ্গমঞ্চে ! 

ডুবে গেলে আবার উঠব স্রোতে 

তুমি হবে তার আলো, 

আমি তার অঙ্গ বিশেষ। 


কি লাভ এত স্বপ্ন বুনে, 

যদি জাল বুনে বন্দিই হলে।

স্বপ্ন তো নিছক মিছে,

 যত ছাড়ো তত সে উড়ে।


কি লাভ এত ঘৃণার আশে,

ভালোবাসা কি কখনো মাপে চলে? 

তা হয়তো বৃষ্টির মত, 

যেখানে যায় সেখানেই ঝরে। 


কি লাভ বন্ধুত্বে, 

যদি ঘুম ভাঙ্গলেই সব মুছে নিলে।

আলো অন্ধকারের গোলমালে, 

জীবন শুধু শান্তি খোঁজে। 


কি লাভ চোখে পানি রেখে, 

তাতে শুধু কষ্ট বাড়ে -

দুঃখের নদীর ওপারেতে

 নতুন ভোর আলোর সাজে। 


কি লাভ অভিমানে, 

যদি সময় চুরি করে নেয় সেই তারে, 

আজ যে হাতে ধরতে পারো, 

কাল তো সে অচেনাই হবে। 


কি লাভ এতো দৌড়ঝাপে!

শেষে গন্তব্য তো ধুলোয় মিশে। 

আজই বরং বেঁচে নাও প্রাণ ভরে, 

কেন রেখে দেবে সবকিছু ফাঁকা করে। 


 ✒️Thomas T.G.

Comments

Popular posts from this blog

অন্তঃস্বর—

রিক্ত বেদনা —

আমি কে? —